জকসুর প্রাথমিক তালিকা প্রকাশ—ভিপি-জিএসে প্রার্থী ১২ ও ১১ জন, বাকিপদে প্রতিদ্বন্দ্বিতা কত?

২৩ নভেম্বর ২০২৫, ১০:০০ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিভিন্ন পদে জমাকৃত মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। 

সংক্ষুদ্ধ প্রার্থীগণ এই তালিকা প্রকাশের তারিখ হতে এক দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতির নিকট আপীল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জকসুতে মোট পদ ২১টি। ভিপি, জিএস, এজিএস, সম্পদকীয় পদ ১১টিসহ নির্বাহী সদস্য পদ ৭টি। 

প্রকাশিত তালিকা অনুযায়ী জকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে যথাক্রমে ১২, ১১ ও ১৩ জন  জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। 

এ ছাড়াও অন্যান্য পদে মনোনয়ন ফরম নিয়েছেন যথাক্রমে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৬, আইন ও মানবাধিকার সম্পাদক ৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৮, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ৯,  ক্রীড়া সম্পাদক ৫, পরিবহন সম্পাদক ৭,  সমাজসেবা সম্পাদক ১৪, পাঠাগার ও সেমিনার সম্পাদক  ১০ ও নির্বাহী সদস্য পদে ২৮ জন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬