জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ

০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আওতায় প্রতিটি কলেজকে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা ও কার্যক্রম প্রতিবেদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক তথ্য আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে পাঠাতে হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির সভা, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা- এসব বিষয়ে বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে পূরণ করে পাঠাতে হবে। আর এসব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। 

নির্দেশনায় আরো বলা হয়েছে, এই লক্ষ্যে কলেজগুলোকে http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে ফরম পূরণ করতে বলা হয়েছে। একইসাথে বিষয়টি ’অতীব জরুরি’ সিদ্ধান্ত বাস্তবায়নে কলেজগুলোর আন্তরিক সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950