জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

০২ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০২:৩৭ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তৃতীয় বর্ষের ফরম পূরণ, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে এবং শিক্ষার্থী-বান্ধব ফি নির্ধারণের দাবিতে কারমাইকেল কলেজে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২ নভেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের ২ শতাধিক শিক্ষার্থী। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পূর্বের নির্ধারিত ফি পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার অযৌক্তিকভাবে ফরম পূরণ ও মানোন্নয়ন পরীক্ষার ফি বৃদ্ধি করছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য ভারসাম্যহীন বোঝা তৈরি করছে।‘

শিক্ষার্থীরা আরও বলেন, ‘শিক্ষা হচ্ছে সবার মৌলিক অধিকার। অথচ বারবার ফি বাড়িয়ে শিক্ষার সুযোগ সীমিত করা হচ্ছে। আমরা দ্রুত এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।‘

পরে মানববন্ধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ফি বৃদ্ধি প্রত্যাহার ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে কলেজের অধ্যক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

 

 

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9