জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি কমছে

২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনা করে ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে মিটিংয়ের পর নভেম্বর ১৫ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে।

বুধবার (২৯ অক্টোবর) এক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ‘ছাত্রছাত্রীদের চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি মিটিং করে নভেম্বর ১৫ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমার এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে, সেহেতু অনার্স পার্ট-৪ এবং পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬