জবির নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি: সেই যুবক আটক

২৭ অক্টোবর ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪০ AM
 আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

জবি শিক্ষার্থীকে আটকের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ওসি গোলাম মোর্তজা। তিনি বলেন, এই যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে।

গতকাল জবির অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী টিউশনির বাসায় যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠে। ঘটনাটি রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকায় ঘটেছে বলে জানা যায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তৌফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করবো।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। রবিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান।

তিনি আরও বলেন, ‘আমি নম্বর দিতে অস্বীকৃতি জানালে সে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়। এরপর আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি চিৎকার শুরু করলে সে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।’

শিক্ষার্থী জানান, ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা পুলিশকে সরবরাহ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9