জবিতে একাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার

০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ PM
জবিতে একাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার

জবিতে একাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের UGC–HEAT সাব প্রকল্প আয়োজিত “একাডেমিক প্রোগ্রামের বাহ্যিক গুণমান মূল্যায়ন: একাডেমিক উৎকর্ষ অর্জন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল বাহ্যিক গুণমান মূল্যায়নের মাধ্যমে একাডেমিক প্রোগ্রামগুলোর সার্বিক মান শক্ত করা এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালোয়ের মনোবিজ্ঞান বিভাগে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষা মান উন্নয়ন ও গুণগত নিশ্চয়তা বিষয়ে তাদের মূল্যবান মতামত ও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এনড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে একাডেমিক প্রোগ্রামের মান উন্নয়নে ধারাবাহিক মূল্যায়ন ও আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারের সভাপতিত্ব করেন HEAT সাব প্রকল্পের SPM ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অসোকে কুমার সাহা, মূল বক্তৃতা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের IQAC এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক, যিনি; তিনি বাহ্যিক গুণমান মূল্যায়নের কাঠামো ও একাডেমিক উন্নয়নে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ASPM (HEAT সাব প্রকল্প) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, এছাড়াও SPMT HEAT সাব প্রকল্পের সদস্য অধ্যাপক ড. নূর মুহাম্মদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং  মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান উপস্থিত ছিলেন। তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদান, শেখা ও গবেষণা মান উন্নয়নের কার্যকর কৌশল ও অভিজ্ঞতা আলোকপাত করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা বাহ্যিক মূল্যায়নের গুরুত্ব ও এর মাধ্যমে স্থায়ী একাডেমিক উৎকর্ষ অর্জনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬