টিউশনিতে যাওয়ার সময় জবির নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ PM
সিসিটিভি ফুটেজে ওই যুবক

সিসিটিভি ফুটেজে ওই যুবক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী টিউশনির বাসায় যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে ভুক্তভোগী ওই ছাত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করবো।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। রোববার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান।

তিনি আরও বলেন, ‘আমি নম্বর দিতে অস্বীকৃতি জানালে সে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়। এরপর আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি চিৎকার শুরু করলে সে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।’

শিক্ষার্থী জানান, ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা পুলিশকে সরবরাহ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950