টেডএক্স জগন্নাথ ইউনিভার্সিটি ১৩ নভেম্বর

২৫ অক্টোবর ২০২৫, ০৬:০২ PM
টেডএক্স জগন্নাথ ইউনিভার্সিটির ব্যানার

টেডএক্স জগন্নাথ ইউনিভার্সিটির ব্যানার © সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স জগন্নাথ ইউনিভার্সিটি’। ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এর মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে টেডএক্স।

আয়োজকরা জানিয়েছেন, ‘রিওয়্যার্ড পারসপেক্টিভ’ থিমকে ধারণ করে ১৩ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় শুরু হবে এই অনুষ্ঠান।

তারা জানান, টেড একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা আইডিয়া ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত। টেডএক্স এর ভাষায় এটি ‘আইডিয়াস ওর্থ স্প্রেডিং’। সেই লক্ষে এই প্রতিষ্ঠান বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মধ্যে টেড-টক কনফারেন্সের লাইসেন্স দিয়ে থাকে। এই কনফারেন্সগুলোকে টেডএক্স বলা হয়ে থাকে।

বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে টেডএক্স রাবি, চুয়েট, কুবি, বিউইপি, জাককানইবি ভালোই জনপ্রিয়তা পেয়েছে। আবার বেশ কয়েকটি এলাকাভিত্তিক টেড ইভেন্টও হয়েছে। যেমন টেডএক্স ধানমণ্ডি, গুলশান, কিংবা ঢাকা। তাই প্রথমবারের মতো জবি শিক্ষার্থীরা নিজ উদ্যোগে টেডএক্স ইভেন্ট নিয়ে আসছে। এই ইভেন্টে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের অতিথিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে হবে আলোচনা।

সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬
শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬