ঢাবিতে ‘টেডএক্স ইউনিভার্সিটি অব ঢাকা’ ২৫ অক্টোবর

২৩ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM
টেডএক্সের ব্যানার

টেডএক্সের ব্যানার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১০৪ বছরের ইতিহাসে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে টেডএক্স ইউনিভার্সিটি অব ঢাকা। আগামী শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

আয়োজকরা জানিয়েছেন, টেড মূলত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা আইডিয়া ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত। টেডএক্স এর ভাষায় এটি ‘আইডিয়াস ওর্থ স্প্রেডিং’। সেই লক্ষে এই প্রতিষ্ঠান বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মধ্যে টেড-টক কনফারেন্সের লাইসেন্স দিয়ে থাকে। এই কনফারেন্সগুলোকে টেডএক্স বলা হয়ে থাকে।

তারা জানান, বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে টেডএক্স রাবি, চুয়েট, কুবি, বিউইপি, জাককানইবি ভালোই জনপ্রিয়তা পেয়েছে। আবার বেশ কয়েকটি এলাকাভিত্তিক টেড ইভেন্টও হয়েছে। যেমন টেডএক্স ধানমণ্ডি, গুলশান, কিংবা ঢাকা। তাই প্রথমবারের মতো ঢাবি শিক্ষার্থীরা নিজ উদ্যোগে টেডএক্স ইভেন্ট নিয়ে আসছে। এই ইভেন্টে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ১৩ জন অতিথি উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে হবে আলোচনা।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬