ঢাবি কর্মকর্তা–কর্মচারীদের দাবি

গ্রেড ১২টি, সর্বোচ্চ বেতন ২ লাখ ২০ ও সর্বনিম্ন ৪০ হাজার করার প্রস্তাব

২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২২ PM
নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে সরকার

নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে সরকার © ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন–২০২৫। আলোচনা রয়েছে, গ্রেড–১ কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা। এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়টি নিয়ে কমিশন থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও কারিগরি কর্মচারীরা প্রস্তাবটি সংশোধন করে সর্বোচ্চ বেতন ২ লাখ ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।

পাশাপাশি তাঁদের দাবি, বর্তমান ১ম থেকে ২০তম গ্রেডের কাঠামোর পরিবর্তে নতুন প্রস্তাবে ১ম থেকে ১২তম গ্রেডে উন্নীত করা হোক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বেতন ও  পে স্কেল কমিটির কাছে প্রস্তাবনা জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি এবং কারিগরি কর্মচারী সমিতি।

কর্মকর্তা কর্মচারী কমিটির আহ্বায়ক এম এ মোতালেব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে আমাদের প্রস্তাবনা দিয়েছি তারা এটিকে যাচাই-বাছাই করে জাতীয় বেতন কমিশনের কাছে পাঠাবে। আমরা অনলাইনেও আমাদের প্রস্তাবনা জানিয়েছি।

আরও পড়ুন:  শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা এনটিআরসিএর

প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বোচ্চ ১ম গ্রেডে বেতন ২ লাখ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ১২তম গ্রেডে ৪০০০০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২য় গ্রেডে ২ লাখ , ৩য় গ্রেডে ১ লাখ ৮৫ হাজার , ৪র্থ গ্রেডে ১ লাখ ৭০ হাজার, ৫ম গ্রেডে১ লাখ ৫৫ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ১ লাখ ৪০ হাজার, ৭ম গ্রেডে ১ লাখ ২৫ হাজার, ৮ম গ্রেডে ১ লাখ ১০ হাজার, ৯ম গ্রেডে ৯৫ হাজার, ১০ম গ্রেডে  ৭৫ হাজার, ১১তম গ্রেডে  ৫৫ হাজার এবং ১২তম গ্রেডে ৪০ হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

এছাড়াও প্রস্তাবিত বার্ষিক বেতন বৃদ্ধির হার ২য় গ্রেড থেকে ৫ম গ্রেড বার্ষিক বেতন বৃদ্ধির হার ১৫% এবং ৬ষ্ঠ থেকে ৮ম গ্রেড বার্ষিক বেতন বৃদ্ধির হার ১৭% ও ৯ম গ্রেড থেকে ১২তম গ্রেড বার্ষিক বেতন বৃদ্ধির হার ২০% করার দবি জানান তাঁরা।  

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা  হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ। সোমবার (২০ অক্টোবর) এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন।

 

‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950