নতুন বেতন স্কেল নিয়ে ৮ সংগঠনের সঙ্গে বৈঠক পে কমিশনের

২১ অক্টোবর ২০২৫, ১২:১৭ PM
জাতীয় পে কমিশন

জাতীয় পে কমিশন © টিডিসি সম্পাদিত

প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫ সোমবার (২০ অক্টোবর) সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ৮টি সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে অংশগ্রহণকারী সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিরা তাদের প্রস্তাবনা, মতামত ও উদ্বেগ তুলে ধরেন।

বৈঠকে অংশ নেওয়া ৮টি সংগঠন হলো– বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি; স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

পে কমিশনের এই বৈঠক সরকারি কর্মকর্তাদের বেতন সংস্কার ও নতুন বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হলো।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬