শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা এনটিআরসিএর

২২ অক্টোবর ২০২৫, ০৪:১০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত করে ফরোয়ার্ডিংসহ এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। এ ছাড়াও নির্ধারিত একটি তথ্যছক পূরণ করতে হবে। প্রত্যয়নপত্র যাচাইয়ে কোনো ফি দেয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২১ অক্টোবর) এনটিআরসিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ইস্যু করা শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার প্রতিষ্ঠানে কর্মরত কোন শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করার প্রয়োজন হলে নিচের ছক মোতাবেক তথ্য ও বর্ণিত কাগজপত্রসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।

প্রত্যয়নপত্র যাচাই আবেদনের জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। তা হলো-যেসব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে কর্মরত কোন নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত করে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিংসহ চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর স্বয়ংসম্পূর্ণ আবেদন রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় দেবেন।

ফরোয়ার্ডিং চিঠিতে উল্লেখিত প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানায় যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকেও যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। 

উল্লেখ্য, প্রত্যয়নপত্র যাচাই প্রতিবেদনগুলো এনটিআরসিএ-এর ওয়েব সাইটের (www.ntrca.gov.bd) ‘প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত’ সেবা বক্সে আপলোড ও সংরক্ষণ করা হয়। প্রত্যয়নপত্র যাচাইয়ের জন্য কোন ফি দেয়ার প্রয়োজন নেই।

তথ্য ছকে যেসব তথ্য দিতে হবে তা হলো- নিজের নাম, বাবা-মায়ের নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, ইনডেক্স নম্বর, নিবন্ধন পরীক্ষার রোল, রেজি নং, ব্যাচ নং, পদ এবং বিষয়, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা, কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬