পে কমিশনের সঙ্গে বসছে কর্মকর্তা-কর্মচারীদের ৩ সংগঠন

২১ অক্টোবর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নতুন পে স্কেল প্রণয়নে নিজেদের প্রস্তাব নিয়ে নবম পে কমিশনের সঙ্গে বসছে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন সংগঠন। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের ১নং পুরাতন ভবনের সম্মেলন কক্ষের ৩০৪ নং রুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন এসোসিয়েশন/সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভার অংশ হিসেবে এই বৈঠক হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সঙ্গে সকাল ৯টায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে সকাল সাড়ে ৯টায় এবং বাংলাদেশ পেনশনার এন্ড রিটায়ার্ড এসোসিয়েশনের সঙ্গে সকাল ১০ টায় মতবিনিময় করবে কমিশন।

১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সভাপতি মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশন মতবিনিময়ের জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং গ্রেড ভেঙে ১৩টি করার প্রস্তাব করবো। পাশাপাশি আমাদের দাবির যৌক্তিকতাও তুলে ধরব।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬