একজন আজীবনসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বহিষ্কার

১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অব্যাহতভাবে কটাক্ষমূলক মন্তব্য করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বহিষ্কৃতরা গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে আজীবন ও অন্যজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত জানান, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিষয়টি আজ চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬