বাউবির শুক্রবারের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ কবে

০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৬ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

আগামী শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠেয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর আগামী ১০ অক্টোবর সকাল ও বিকালে অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, স্থগিতকৃত এই পরীক্ষা আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬