পূজার ছুটিতেও খোলা থাকবে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজার ছুটির মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ৪৯তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।
‎
‎এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছুটিকালীন সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার খোলার আবেদন জানান।

 

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬