জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি পানির ফিল্টার স্থাপন ছাত্রশিবিরের

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা শিবির

৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা শিবির © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা । সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।

শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।

সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সব সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের দু-একটি ফিল্টারে এত শিক্ষার্থীর চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে একটি শীতল পানির ফিল্টার স্থাপন করবো। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ছাত্রী হলে ওয়াশিং ম্যাশিন স্থাপন করব। পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছি।

এ সময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9