অবৈধ দোকান উচ্ছেদ করলেন ছাত্রদল নেতাকর্মীরা

২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ AM
উচ্ছেদে নেতৃৃত্ব দেন সুমন সর্দার

উচ্ছেদে নেতৃৃত্ব দেন সুমন সর্দার © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক এলাকায় ফের বসানো অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি চাঁদাবাজি ও যানজটও সৃষ্টি হচ্ছিল।

তবে প্রায় প্রতিদিন বিকেলেই এসব অবৈধ দোকান ফের বসানো হচ্ছিল। এতে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়ছিল। এর প্রেক্ষিতে ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্বে দোকানদারদের সঙ্গে কথা বলে অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। এসব অবৈধ স্থাপনা শুধু পার্কের সৌন্দর্য নষ্টই করে না, শিক্ষার্থীদের যাতায়াতও বিঘ্নিত করে।’

তিনি আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাডাম জিয়ার হাতে গড়া শিক্ষাঙ্গন। সুতরাং এখানে ছাত্রদলের দায়বদ্ধতা রয়েছে।’

এ সময় ছাত্রদল নেতা মাসুদুল ইসলাম, কাওসার হোসাইন, আবু রায়হান, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9