৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিনের ছুটির ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী বুধবার, ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই ছুটি চলবে সোমবার, ৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গা পূজার মহানবমী ও বিজয়া দশমী (বুধবার ও বৃহস্পতিবার, ১-২ অক্টোবর), ফাতেহা-ই-ইয়াজদাহম (শনিবার, ৪ অক্টোবর) ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা (সোমবার, ৬ অক্টোবর) উপলক্ষে ১-৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

অফিস আদেশে আরও বলা হয়, উক্ত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ সকল আঞ্চলিক কেন্দ্রের অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে মঙ্গলবার, ৭ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬