ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ PM
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

উচ্চশিক্ষার সুযোগ প্রসার ও গবেষণার আধুনিকতর পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে জ্ঞান ও গবেষণায় অগ্রগতি এবং ঢাকা মহানগরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

খসড়া অনুযায়ী, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি ও বহুমাত্রিক শিক্ষার বিস্তারের জন্য রাজধানীতে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার অভিজ্ঞতার পর একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশন না থাকায় এবং বিষয়টি জরুরি হওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এ অধ্যাদেশ জারি করবেন।

খসড়ায় বলা হয়েছে, আইনটির সংক্ষিপ্ত শিরোনাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫, এবং এর কার্যকারিতা অবিলম্বে শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় স্থাপন সর্ম্পকে বলা হয়েছে, ঢাকা মহানগরের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস স্থায়ীভাবে দিনের নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

অধ্যাদেশের খসড়া দেখতে ক্লিক করুন এখানে

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9