কুবিতে ১৮ বিভাগ ও ৪টি ইনস্টিটিউট চালুর সুপারিশ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ PM
কুবি লোগো

কুবি লোগো © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ১৮টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট চালুর সুপারিশ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। 

সভায় সুপারিশকৃত ৪টি ইনস্টিটিউট হলো- আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র, একাডেমিক মানোন্নয়ন কেন্দ্র। এছাড়া অনুষদভিত্তিক নতুন বিভাগসমূহ হলো, বিজ্ঞান অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। 

সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কলা ও মানবিক অনুষদের ইসলামী স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ৷ ব্যবসায় অনুষদের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বিজনেস ইনফরমেটিকস বিভাগ, লজিস্টিকস ও মার্চেন্ডাইজিং এবং সাপ্লাই চেইন বিভাগ। প্রকৌশল অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আইন ও বিচার অনুষদের অপরাধবিদ্যা ও ফৌজদারি বিচার বিভাগ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৯টি বিভাগ রয়েছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬