ইবির পরিবহন পুলে যুক্ত হলো আরও ৪টি বিআরটিসির ডাবল ডেকার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ PM
ক্যাম্পাসে গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ক্যাম্পাসে গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পূলে যুক্ত  হলো আরও চারটি বিআরটিসি’র ডাবল ডেকার বাস। বাসগুলো শিক্ষার্থী পরিবহন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হবে। রবিবার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসে গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
 
 এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিআরটিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এ প্রতিষ্ঠানের অব্যাহত সহযোগিতা প্রদান করার জন্য। 
 
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির মোট ১৩টি বড় বাস রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে।
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬