ইবিতে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ডিজিটাল সরকার ও অর্থনীতিকে উন্নত করে একটি বুদ্ধিমান বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট, ব্যাগ, নোটবুক, কলম তুলে দেওয়া হয়। 

গত বছর শুরু হওয়া এই প্রশিক্ষণ প্রোগ্রামে ৬০টি ব্যাচের ১ হাজার ৫০০ প্রশিক্ষণার্থীকে কম্পিউটারের বেসিক ফাংশন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এনালাইসিস, পাইথন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়৷

আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও EDGE-IUICT ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামের সমন্বয়কারী ড. জসিম উদ্দিনের আহবানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উক্ত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম পিয়াশ। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমরা যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছ, তোমরা খুবই সময়োপযোগী একটি কাজ করেছো। যদি তোমাদের মধ্যে ডিজিটালাইজেশনের জ্ঞান না থাকে, তাহলে তুমি বিশ্বে টিকে থাকতে পারবে না। ডিজিটালাইজেশন দৈনন্দিন জীবনকে দ্রুততার সঙ্গে গভীরভাবে প্রভাবিত করছে। তুমিও এর বাইরে না৷ যুগের সঙ্গে না মিলতে পারলে আমরা স্মার্ট হতে পারব না, আমরা পিছিয়ে যাব না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পিছিয়ে যাবে না তার প্রমাণ তোমাদের এ প্রশিক্ষণ কার্যক্রম। তোমরা আজকে যে সার্টিফিকেট অর্জন করেছো এটা শুরু কিন্তু এটাই শেষ নয়।’

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬