র‍্যাগিং অভিযোগে বহিষ্কার ও ক্লাস নিষেধাজ্ঞা থেকে মুক্ত ৭ শিক্ষার্থী

১৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়া ৭ শিক্ষার্থীর বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি অ্যাকাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ তম ব্যাচ) যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি অ্যাকাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনর ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার ও সতর্কীকরণ করার বিষয়টি প্রত্যাহার করা হলো।

এর আগে, গত রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও চার জনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ৭ জনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের শিকারে অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।

 

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬