জুলাই অভ্যুত্থানে জবি শহীদ সাজিদের প্রথম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল

১৪ আগস্ট ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

শহীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্টার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা শহীদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬