বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকলে অপরাজনীতি ফিরে আসে : নুরুল হক নূর

১৩ আগস্ট ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০১:০৬ AM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নূর

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নূর © টিডিসি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকলে অপরাজনীতি ফিরে আসে। ছাত্র সংসদ হলো প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তিক ও সৃজনশীল রাজনীতির ক্ষেত্র। যে মেধার মূল্যায়নের জন্য আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম।’

বুধবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘জুলাই আন্দোলন প্রসঙ্গে আমার অবস্থান স্পষ্ট এটা বিপ্লব নয়, অভ্যুত্থান। পুরো রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ায় জনগণ সরকার পতনের জন্য রাজপথে নেমেছিল। এই অভ্যুত্থানের পরে অন্যান্য দেশের মতো উন্নয়ন হয়নি, তবে হতাশ হওয়ার কিছু নেই।’

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ছিল না। মানুষ মনে করেছে, যে লাউ সেই কদু। কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং প্রত্যেক নাগরিকের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সম্মুখ সারির ভূমিকা পালনকারী জবির ২০ জন নারী শিক্ষার্থীকে ‘জুলাই অগ্নিকন্যা সম্মাননা’ সহ শতাধিক নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

এ কে এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রইস উদ্দিন ও অধ্যাপক ড. নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950