কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন রেহান উদ্দিন রায়হান

১৩ আগস্ট ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
মোহাম্মদ রেহান উদ্দিন

মোহাম্মদ রেহান উদ্দিন © সংগৃহীত

গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ রেহান উদ্দিন (রায়হান)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে গত ১০ আগস্ট কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কমিটির অনুমোদন দেন। এই অনুমোদন আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে।

নব-মনোনীত গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠানটি কুশিয়ারা জনপদের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আঁতুড়ঘর হলেও নানা কারণে অনেকাংশে অবহেলিত ছিল। শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য আমি কাজ করব। শিক্ষার্থীদের সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। কলেজের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।’

কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কুশিয়ারা ডিগ্রি কলেজ আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9