নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

০৮ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৩:০৬ PM
স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী পর্ব ও সনদ বিতরণ

স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী পর্ব ও সনদ বিতরণ © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এনহেন্সিং ডিজিটাল গভর্নেন্স (এজ) স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী পর্ব ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও প্রশিক্ষণসামগ্রী হিসেবে ব্যাগ, নোটবুক ও কলম বিতরণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৯টি ব্যাচের ৭২৫ প্রশিক্ষণার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ৮টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব ও প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। সরকারি সেবাকে ডিজিটাইজ করার অংশ হিসেবে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তবে এখানেই থেমে থাকলে চলবে না, অনুশীলনের মাধ্যমেই পূর্ণতা আসবে। এতে অংশগ্রহণকারীরা আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।

সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, এজ প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. হাবিবা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রামের সমন্বয়ক রুবাইয়া শাহরিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন সমন্বয়ক অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে মাইক্রোসফট অফিস প্যাকেজ, পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের মতো যুগোপযোগী বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পান।

২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬