কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২৯ জুলাই ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM
শিক্ষকদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

শিক্ষকদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অভিভাবক ও শিক্ষকরা সঠিকভাবে শিক্ষাপ্রদানের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করেছেন। এই বৃত্তি প্রাপ্তি তাদের ভবিষ্যৎ জীবনের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। এই বৃত্তি প্রাপ্তির ফলে এলাকায় স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি আকৃষ্ট করবে। এই স্কুলের সকল শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে সফল হবে বলে আমি আশা করছি। বর্তমান স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকতা ও যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা খুব দ্রুতই বর্তমান স্কুলকে স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে নিয়ে যাব ইনশাল্লাহ।’

এ বছর কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ২২ শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্ট এবং ৯ জন সাধারণসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9