ইবিতে সাজিদের মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব, প্রশাসনকে আল্টিমেটাম 

০৪ আগস্ট ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ তুলে তার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের সামনে হাজির করতে আল্টিমেটাম দেন তারা। 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী রাকিব বলেন, ১৭৫ একরের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী খুন হয়েছে এটা অত্যন্ত লজ্জার। এ সামান্য একটা ক্যাম্পাসে খুন হয়ে গেছে অথচ আজকে ১৮ দিন হয়ে গেলেও এর প্রকৃত ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে ১৬ তারিখে হঠাৎ করেই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আইসিটি সেল থেকে গায়েব হয়ে গেল। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে কেউ না কেউ এর পিছনে প্রভাব বিস্তারকারী আছে। নিশ্চিত ভাবেই ক্ষমতাধর কারো প্রভাবে এটি করা হয়েছে এবং প্রশাসন কতটা অবহেলার সাথে এটা মেইনটেইন করছে তা বলতে বাকি নেই।

আরেক শিক্ষার্থী রেজাউল বলেন, আজকে ১৮ দিন পরে আপনারা এসে বলবেন সেদিনের সিসিটিভি ফুটেজ আমরা পাই নাই, এই তামাশার মানে কি? শিক্ষার্থীদের জীবন নিয়ে আপনারা খেলতে পারেন না। আমাদের রক্তের উপর দাঁড়িয়েই প্রশাসন আজ এসি রুমে আছেন। যদি কোন গোষ্ঠীর কারো প্রভাবে আপনারা কিছু করেন আপনাদের জুলাইয়ের চেয়ে দ্বিগুণ জবাব দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন না করলে আপনাদের উপর থেকে বিশ্বাস ও আস্থা সরিয়ে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 

সায়েম আহমেদ বলেন, আজকে যখন শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আপনারা বললেন যে ১৬ তারিখের বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ আপনারা পান নাই, আপনাদের কি লজ্জা করল না? এমনই দিনের সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেল যেদিন এই বিশ্ববিদ্যালয়ে একটা খুন হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব স্বকীয়তায় কাজ করতে পারছে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ হয়। আমরা আপনাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে তদন্ত কমিটি, আইসিটি সেল এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রশাসনকে স্পষ্ট বিবৃতি দিতে হবে। নইলে আমরা আইসিটি সেল ঘেরাও করবো। 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950