সেকেন্ডটাইমারদের জন্য ২ নম্বর কর্তন করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

০৩ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রতিষ্ঠানসমূহ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রতিষ্ঠানসমূহ © টিডিসি

সেকেন্ডটাইমে পরীক্ষা দেওয়া প্রার্থীদের ২ নম্বর কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর থেকে ২ (দুই) বিয়োগ করে মেধাস্কোর নির্ণয় করা হবে। মেধাস্কোর ও মেধাক্রমে বলা হয়, মোট ১২০ (MCQ ১০০, মাধ্যমিক/ সমমান: ১০, উচ্চ মাধ্যমিক / সমমান। ১০) নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।

এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর পরীক্ষার্থীর মেধাস্কোর তৈরি করা হবে। ২০২৩ সালের HSC/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর হতে ২ (দুই) বিয়োগ করে মেধাস্কোর নির্ণয় করা হবে।

দুই বা ততোধিক প্রার্থীর মেধাস্কোর অভিন্ন হলে ভর্তি-পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এ ক্ষেত্রে স্কোর সমান পাওয়া গেলে প্রার্থীদের ভর্তি-পরীক্ষায় বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এরপরও স্কোর সমান হলে পর্যায়ক্রমে নিম্নলিলিখিত মানদন্ডের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আজ রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে,  চলবে ১০ আগস্ট পর্যন্ত। কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি হতে পারবেন ভর্তিচ্ছুরা।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬