তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

০৯ মার্চ ২০২৬, ০৮:২৮ PM
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত © টিডিসি ছবি

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা মাহবুব জুয়েল, উপদেষ্টা শামিম হোসেন শিশির, রেডিও আমার-এর আরজে শাকিল আহমেদ।

সংগঠনের বর্তমান নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিয়া আমিরুল, দপ্তর সম্পাদক আমান উল্ল্যাহ আলভীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে।

এ সময় উপদেষ্টারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক তৈরিতে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬