ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আসিফ মাহমুদের

১০ মার্চ ২০২৬, ০৫:৪০ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © টিডিসি ফটো

দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে উল্লেখ করে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ।

সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকতে হবে এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ইস্যুগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়। দেশের প্রতিটি ক্যাম্পাসেই এমন সুস্থ ও বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আজকের এই আয়োজনে এসে জুলাইয়ের চেতনা যেন আবারও জাগ্রত হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করা হয়, তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রথমে এই বিশ্ববিদ্যালয়কে এবং পরবর্তীতে পুরো দেশকে গড়ে তুলতে ও রক্ষা করতে হবে।” একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার আমন্ত্রণে আয়োজিত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9