ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

০৯ মার্চ ২০২৬, ০২:১৫ PM
 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ফাজিল ও কামিল মাদরাসার সব কার্যক্রম আজ সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ)  বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠি মোতাবেক বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে এবং পবিত্র লাইলাতুল কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সব অফিস আজ ৯মার্চ থেকে ২৬মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখা, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরাপত্তা শাখা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও আইসিটি শাখার জরুরি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও প্রহরীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬