জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

২৮ জুলাই ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত গুগল ওয়ার্কস্পেস ই-মেইল প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই এক বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, এই ই-মেইল প্ল্যাটফর্মই হবে একমাত্র অনুমোদিত যোগাযোগের মাধ্যম। ১৪ আগস্ট ২০২৫ এর পর থেকে কলেজ প্রোফাইল, EMS, ভর্তি কার্যক্রম, কলেজ পরিদর্শন দপ্তরের সংশ্লিষ্ট কার্যক্রমসহ সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক যোগাযোগ এই অফিসিয়াল ই-মেইলের মাধ্যমেই সম্পাদিত হবে।

আরো জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বার্তা প্রেরণের ক্ষেত্রেও কেবল প্রদত্ত অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল ব্যবহার করে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও ই-মেইল ব্যবহারে কোনো জিজ্ঞাসা থাকলে ICT বিভাগে কর্মরত সিস্টেম এনালিস্ট মো. মোবারক হোসেন (ই-মেইল: [email protected], মোবাইল: ০১৯২৩-৫০৮৮০৬) এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9