বন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরীক্ষা স্থগিত

১০ জুলাই ২০২৫, ১২:০১ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:৫৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দেশজুড়ে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় পানি প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আজ, ১০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই)বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজকের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সময়সূচী সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

এছাড়া করা হয় যে, উল্লেখ্য স্মারক নং ০৫ (৫৩৪) জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রী (পাস)/২০২২/২০২৩/৫৪০১, তারিখ: ০৩/০৬/২০২৫ এ ঘোষিত সময়সূচী অনুযায়ী অন্যন্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬