জবিতে মার্কেটিং বিভাগের আয়োজনে দিনব্যাপী সেলস কার্নিভ্যাল অনুষ্ঠিত

০৮ জুলাই ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৫২ AM
বিশ্ববিদ্যালয়েরর শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়েরর শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয় © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত হয় ‘সেলস কার্নিভ্যাল–এ রিয়েল লাইফ সেলিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক একটি উদ্ভাবনী কর্মসূচি। সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়েরর শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় এ কার্নিভ্যাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‘সেলিং অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট’ কোর্সের বাস্তবভিত্তিক অংশ হিসেবে এই কার্নিভ্যালের আয়োজন করা হয়। কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ৯টি গ্রুপে বিভক্ত হয়ে খাবার, গেমস ও সৃজনশীল পণ্যের বিভিন্ন স্টল স্থাপন করে এবং সরাসরি বিক্রয় কার্যক্রমে অংশগ্রহণ করে।

এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সেলস স্কিল, গ্রাহক সেবা, মার্কেট রিসার্চ এবং উদ্যোক্তা দক্ষতার অভিজ্ঞতা অর্জন করে। আয়োজকরা জানান, এ ধরনের ইভেন্ট শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের বাস্তব প্রয়োগে সহায়তা করে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950