বান্ডেল তৈরিতে ভুল পেলে কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা

০৬ জুলাই ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্রের বান্ডেল তৈরিতে যদি কোনো ধরনের অনিয়ম বা ভুল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, 'উত্তরপত্র বান্ডেল/প্যাকিং এর সময় বিষয় ভিত্তিক কোর্স কোড অনুযায়ী আলাদা করতে হবে, কোন ভাবেই এক কোর্স কোড এর উত্তরপত্র অন্য কোন কোর্স কোডের উত্তরপত্রের সাথে দেওয়া যাবে না। এ ধরনের ভুলের জন্য কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।'

এতে বলা হয়, 'উত্তরপত্র পরীক্ষণের সময় পরীক্ষকগণ উত্তরপত্রের বান্ডেল লেভেলে বিষয়/কোর্স কোড দেখে উত্তরপত্র গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বান্ডেল লেভেল এর বিষয় / কোর্স কোডের সাথে বান্ডেলের ভিতরের উত্তরপত্র মিল থাকে না। এর ফলে পরীক্ষককে উত্তরপত্র ফেরৎ পাঠাতে হয় এবং সমস্যায় পড়েন। যার ফলে উত্তরপত্র পরীক্ষণ বিলম্বিত হয় এবং ফলাফল প্রকাশে বিঘ্ন ঘটে। এজন্য উত্তরপত্রের বান্ডেল তৈরীর সময় সঠিক কোডের উত্তরপত্র এবং বান্ডেল লেভেল দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হবার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করতে হবে। উত্তরপত্রের বান্ডেল তৈরীতে ভুল পাওয়া গেলে কেন্দ্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'তৈরীকৃত প্যাকেট পলিথিন শীট দিয়ে মুড়িয়ে নীল মার্কিন কাপড় দিয়ে চূড়ান্ত প্যাকেট তৈরী করে গালাসীল করে ডাকযোগে প্রেরণ করতে হবে অথবা ট্রেজারী অফিস/ থানায় সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত কোন প্রকার টপশীট উত্তরপত্রের সাথে অথবা বান্ডেল/প্যাকেটের ভিতর রাখা যাবে না।

রোল নম্বরের ক্রমানুসারে অনার্স বিষয়ওয়ারী পরীক্ষার্থীদের হাজিরাপত্র (স্বাক্ষর লিপি) প্রস্তুত করে বিষয়ওয়ারী কভার পৃষ্ঠা লাগিয়ে আলাদা আলাদা ভাবে বাঁধাই করে পাঠাতে হবে এবং বাঁধাইকৃত কভার পৃষ্ঠায় অনার্স বিষয়ের নাম, কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড লিখতে হবে। হাজিরা পত্রসমূহের মূল কপি সংশ্লিষ্ট দপ্তরে (অনার্স ৪র্থ বর্ষ শাখা) জমা দিতে হবে এবং ফটোকপি সংশ্লিষ্ট কলেজকে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে, কোন অবস্থাতেই এক বিষয়ের হাজিরাপত্রের সাথে অন্য বিষয়ের হাজিরাপত্র বাঁধাই করা যাবে না।

পরীক্ষার্থীদের হাজিরাপত্র ছাড়া পরীক্ষার ফলাফল প্রনয়ণের কাজ দারুণ ভাবে বিঘ্নিত হয়, সে কারণে পরীক্ষা শেষ হওয়ার ০৭ (সাত) দিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে (অনার্স ৪র্থ বর্ষ শাখা) হাজিরাপত্র জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।'

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬