সেশনজট নিরসনে দ্বিতীয় দিনের মতো ইবি উপাচার্যের মতবিনিময়

২৯ জুন ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০১:৩৭ PM
মতবিনিময় সভায় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

মতবিনিময় সভায় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষদের সঙ্গে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (৩০ জুন) ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদ্জ্জুামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। উপস্থিত ছিলেন অনুষদভুক্ত বিভাগগুলোর সভাপতি ও শিক্ষকরা। 

সভায় বিভিন্ন বিভাগের সভাপতি ও সিনিয়র শিক্ষকরা এ বিষয়ে তাদের সুচিন্তিত মত তুলে ধরেন। তাদের মতামতের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর বলেন, ‘সেশনজটের ভয়াবহতা থেকে ছাত্র-ছাত্রীদের মুক্তি দিতে না পারলে শিক্ষার কাঙ্খিত ফল লাভে আমরা ব্যর্থ হব।’

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
  • ১৯ নভেম্বর ২০২৬
সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage