সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে আগুন, পেট্রোলের বোতল উদ্ধার

০২ মার্চ ২০২৬, ০৩:৩৬ PM
পুড়ে যাওয়া তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়

পুড়ে যাওয়া তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয় © টিডিসি

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার দাবি করেন, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কার্যালয়ের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফর কবির জানান, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬