কলকাতায় চিকিৎসাধীন মারা যাওয়া সাবেক এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

০২ মার্চ ২০২৬, ০৩:২২ PM
ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়

ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয় © টিডিসি

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার (১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তার মরদেহ হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—Phoenix Medical Centre Pvt. Ltd.-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। সেখানেই পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করে। পরে পরিবারের সদস্যদের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9