টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫ জুন ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের বৃক্ষরোপণব

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের বৃক্ষরোপণব © টিডিসি

কেন্দ্রীয় ছাত্রদলের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা জায়গায় নিমগাছ রোপণ করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা এইচ এম আরিফ, ফজলে রাব্বী, আদিল মাহমুদ নিপুন, আলাউদ্দিন সুমন, তুষার ভূঁইয়া, আদনান, জুবায়ের হাসান, জিহাদ ও আসিফসহ আরও অনেকে।

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতারা বলেন, ১৯৭৭ সালে হজ পালনের সময় আরাফাত ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে নিমগাছ রোপণ করে পরিবেশবান্ধব মানসিকতার পরিচয় দিয়েছিলেন। সেই অনুপ্রেরণায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নেতারা জানান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ছাত্রদলের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

ছাত্রদল নেতা ফজলে রাব্বি বলেন, ‘আমরা শহীদ জিয়ার সেই পরিবেশবান্ধব দৃষ্টান্তের অনুপ্রেরণায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।’ 

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950