বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ মে ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। মঙ্গলবার (২০ মে) পূবালী ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং ছাত্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা শহিদ মিনার চত্বরে চারটি পলাশ গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন প্রয়োজনে আমরা গাছ কাটি, আবার নতুন করে রোপণ করি। বিশ্ববিদ্যালয়ের যাঁরা গাছপালার রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাঁদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তারা যেন প্রতিটি গাছের বয়স, প্রজাতি ও বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করেন এবং এসব তথ্য সংরক্ষণ করেন। শুধু কৃষ্ণচূড়া বা রাধাচূড়া নয়, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করতে হবে, যেন আমাদের শিক্ষার্থীরা সেই ফল ভোগ করতে পারে।

আরও পড়ুন: ‎কুয়েটে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শিক্ষকদের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক বাকৃবি শাখার কর্মকর্তাবৃন্দ।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9