শিক্ষার্থী ও কর্মচারীদের কোরবানির গোশত বিতরণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০৩ জুন ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য কোরবানির পশু ক্রয় এবং গোশত বিতরণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাস এবং আশপাশে অবস্থানরত সকল শিক্ষার্থী ও কর্মচারীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। প্রতিবছরই শিক্ষার্থীদের একটি অংশ ও বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে ঈদ উদ্‌যাপন করে থাকে। ফলে এসব বিষয় মাথায় রেখে প্রশাসন থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬