জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত আজ

১৪ মে ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম বলেন, ‘আগামীকাল (বুধবার) সকল পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নিবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ইউজিসি থেকে বাজেট বৃদ্ধি, অস্থায়ী হল, আবাসন ভাতাসহ চার দাবি বাস্তবায়ন না হওয়ায় ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬