হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ মে, আবেদন ৭৩ হাজার

১৬ মার্চ ২০২৫, ১০:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, ১,৭৯৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন মোট ৭২,৯৯৩ জন শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চারটি ইউনিটের অধীনে শিক্ষার্থীরা আবেদন করেছেন। এর মধ্যে A ইউনিটে ২৫,৪০৬ জন, B ইউনিটে ২২,২৯৫ জন, C ইউনিটে ৬,৮৪৯ জন এবং D ইউনিটে ১৮,৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।  

এছাড়া, টাকা পরিশোধ করলেও টেকনিক্যাল সমস্যার কারণে ৪ জন শিক্ষার্থীর আবেদন পেন্ডিং রয়েছে বলে জানা গেছে।  

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এবার নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে হাবিপ্রবি। ৫ মে A ইউনিট, ৬ মে B ইউনিট, ৭ মে C ও D ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে।

ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬