জবি ছাত্রদলের নতুন কমিটিকে লাল কার্ড প্রদর্শন

০২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করে

ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করে © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন।

এসময় পদবঞ্চিত এবং অতীতে আন্দোলনে সক্রিয় নেতা-কর্মীরা দ্রুত আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাদের দাবি, দলীয় দুঃসময়ে আন্দোলনে অংশগ্রহণকারী যোগ্য, ত্যাগী এবং নির্যাতিত ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু-বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল আরেফিন রিয়াদ বলেন, ‘দলের দুঃসময়ে প্রতিটি প্রোগ্রাম করেছি, মামলা হামলার ভয় করেনি, নিজের ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা করিনি, আর এখন ছাত্রলীগ, নবাগত, ব্যবসায়ী, চাকরিজীবীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে, কমিটিতে আমাকে বাদ দেওয়া হয়েছে।’

রিয়াজুল আরেফিন রিয়াদ আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিদ্রোহীদের আন্দোলনের মুখে এখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ত্যাগী, নির্যাতিত এবং যোগ্যদের যোগ্য জায়গায় পদায়ন করে দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল অবস্থার অবসান করার দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহসাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস আয়মান শুক্কুর, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সম্পাদক মেহেদী হাসান আখন প্রমুখ।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950