ভিসি ও শিক্ষকদের বাসভবনে তালা দিল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪ আগস্ট ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবন ও শিক্ষকদের ডরমিটরিতে তালা মেরে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এরপর শিক্ষকদের ডরমিটরি এবং ভিসি বাংলোতে তালা মেরে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় ৩ দফা দাবিতে প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। 

এসময় উপাচার্য ছাড়াও উপাচার্যের একান্ত অনুগত হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন এবং পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমানের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা।  

এছাড়াও জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধানের দাবি জানায় আন্দোলনকারীরা। পাশাপাশি গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চার প্রশাসনিক পদে রদবদলকে প্রহসন আখ্যা দিয়ে অফিস আদেশ বাতিল করে শিক্ষার্থীদের সাথে আলোচনাপূর্বক নিয়োগের দাবি জানায় আন্দোলনকারীরা। অনতিবিলম্বে এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে সকাল থেকেই কলা অনুষদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় প্রক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সিএসই বিভাগের অধ্যাপক ড. এএইচএম কামাল, সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী উপস্থিত ছিলেন।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9