মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

১০ জুলাই ২০২৪, ১১:২০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
সড়ক অবরোধ কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের

সড়ক অবরোধ কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

রাজধানীর প্রবেশ মুখের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী অংশের সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১০ জুলাই) সকাল থেকে সরকারি তিতুমীর কলেজ থেকে শিক্ষার্থীরা এসে অবস্থান নেন এতে দুইপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুইশতাধিক শিক্ষার্থী মহাখালীতে অবস্থান নেয়। দাঁড়িয়ে তারা রাস্তা ব্লক করে রাখে। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচির পক্ষে এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 'দালালি না রাজপথ, রাজপথ,রাজপথ' 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই না' সকাল সন্ধ্যা ব্লকেড সফল করো, সফল করো' এসব স্লোগান মুখরিত করে রাখে কোটা সংস্কার আন্দোলনকারী  শিক্ষার্থীরা।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৩ নভেম্বর ২০২৬
নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950