মধ্যরাতে জবির কেন্দ্রীয় মসজিদে ঘুমন্ত ছাত্রী, ইমামকে অব্যাহতি

২৭ মে ২০২৪, ১০:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবির কেন্দ্রীয় মসজিদ

জবির কেন্দ্রীয় মসজিদ © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে মধ্যরাতে এক ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদের যে জায়গায় নারীরা নামাজ আদায় করেন, মেয়েটি সেখানেই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মসজিদের ইমাম ছালাহ্ উদ্দীনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ মে) এই অব্যাহতির আদেশ দেওয়ার পরে এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্রীয় মসজিদে ঘুমন্ত অবস্থায় পাওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই।

জানা গেছে, মেয়েটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঘটনার বিষয়ে জানতে ইমাম ছালাহ্ উদ্দীনকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, ইমাম ওই ছাত্রীকে চিনেন না। মসজিদের ভেতরে একজন মেয়ে শিক্ষার্থী অবস্থান করছেন জেনেই তিনি প্রক্টরকে জানিয়েছিলেন। তার মাঝে কোন অসৎ উদ্দেশ্য থাকলে তিনি নিজে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি অবগত করতেন না। আর এখন তার বিরুদ্ধে অভিযোগ এনে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে। বিষয়টি তদন্তে বেরিয়ে হয়ে আসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, রাতের একটা মেয়ে মসজিদে কেন শুয়ে থাকবে? ইমাম সাহেব সেখানে ছিলেন। এটাতো সেনসিটিভ ইস্যু। ঘটনা কি হয়েছে তা বের করার জন্য কমিটি করা হচ্ছে, বিষয়টি প্রক্রিয়াধীন।

জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950